Recent event
সরকারি কর্মচারী
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জামায়াতের উদ্বেগ

সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জামায়াতের উদ্বেগ

সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

যমুনার সামনে থেকে সরলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা

যমুনার সামনে থেকে সরলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা

দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের কারণে যমুনার সামনে থেকে সরে গেছেন পে-স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর তারা সরে গিয়ে শাহবাগের দিকে চলে যান। এসময় সেখানে কয়েকজনকে আটকও করা হয়।

আন্দোলনকারীদের যমুনা অভিমুখে পুলিশের বাধা; জলকামান, সাউন্ড গ্রেনেড

আন্দোলনকারীদের যমুনা অভিমুখে পুলিশের বাধা; জলকামান, সাউন্ড গ্রেনেড

নবম পে স্কেল বাস্তবায়নের দাবি

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করা আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন সরকারি কর্মচারীরা।

সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি হবে না: প্রধান উপদেষ্টা

সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি হবে না: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের সার্ভিসে, সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না। এটা আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এমনভাবে ব্যবস্থা, ব্যবস্থাপনা, দক্ষতা গড়ে তুলতে হবে যাতে স্বয়ংক্রিয়ভাবেই যেকোনো সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হয়ে যায়। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রণীত ‘প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন’ গ্রহণকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০ থেকে ১ লাখ ৬০ হাজার: মূল ও বিভিন্ন ভাতাসহ ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

২০ থেকে ১ লাখ ৬০ হাজার: মূল ও বিভিন্ন ভাতাসহ ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

অবশেষে অবসান হলো দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার। সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং মূল্যস্ফীতির (Inflation) চাপ সামলাতে সরকার গঠিত নবম পে কমিশন তাদের বৈপ্লবিক সুপারিশ জমা দিয়েছে। এই সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে ১০০ শতাংশ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বড় ধরনের উল্লম্ফন দেখা দেবে।

নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

নতুন পে কমিশন গঠন ও সরকারি কর্মচারীদের বেতন-ভাতার বিষয়ে পরবর্তী নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি নিশ্চিত করেন, অন্তর্বর্তী সরকারের আমলে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।

যুক্তরাষ্ট্রে টানা শাটডাউনে বেড়েছে দুর্ভোগ, বিপাকে সরকারি কর্মচারীরা

যুক্তরাষ্ট্রে টানা শাটডাউনে বেড়েছে দুর্ভোগ, বিপাকে সরকারি কর্মচারীরা

যুক্তরাষ্ট্রে টানা শাটডাউনে জনজীবনের দুর্ভোগ বেড়েই চলেছে। বেতন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সরকারি কর্মচারীরা। প্রভাব পড়েছে বিমান চলাচল ও মানুষের স্বাভাবিক জীবনেও। এমন অবস্থায় দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি আবাসিক ভবন ব্যবহারের অনুপযোগী, ঝুঁকিতে কর্মচারীরা

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি আবাসিক ভবন ব্যবহারের অনুপযোগী, ঝুঁকিতে কর্মচারীরা

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের আবাসিক ভবনগুলোর অধিকাংশই ব্যবহার অনুপযোগী। অনেক ভবনে ফাটল ধরেছে, খসে পড়েছে পলেস্তরা। এমন অবস্থায় ঝুঁকি নিয়েই বাস করছেন কর্মচারীরা। গণপূর্ত বিভাগ বলছে, ৫০-৬০ বছরের পুরনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় করা যাচ্ছে না সংস্কার কাজ।

সকল সরকারি-কর্মচারীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

সকল সরকারি-কর্মচারীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

দেশের সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ (রোববার, ১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।