
ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। প্রতি বছর ঈদের সময় ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঢল নামে, যার ফলে তৈরি হয় তীব্র যানজট (Traffic Congestion) ও ভোগান্তি। তবে এবার ছুটির বিন্যাস এমনভাবে পড়েছে যে, সরকারি-বেসরকারি চাকরিজীবীরা বেশ আয়েশ করেই বাড়ি ফিরতে পারবেন।

পুঁজি সংকট ও পারিবারিক সহযোগিতার অভাবে ঝরে পড়ছেন সিলেটের নারী উদ্যোক্তারা
উত্তর-পূর্বাঞ্চলের জনপদ সিলেটে প্রতিবছর প্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করেন কয়েকশ নারী উদ্যোক্তা। তবে বছর না ঘুরতেই ঝরে পড়েন তাদের অধিকাংশই। এতে খুব একটা বাড়ছে না নারী উদ্যোক্তার সংখ্যা। এমনকি ব্যবসা সম্প্রসারণেও বাধাগ্রস্ত হচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজি সংকট, পারিবারিক সহযোগিতার অভাবের পাশাপাশি অনুৎপাদনশীল খাতে প্রবাসী বিনিয়োগ বেড়েছে। শিল্প খাতে নারী উদ্যোক্তাদের জন্য প্রবাসী বিনিয়োগ না আসাকে দুষছেন তারা।

১০ বছর পর শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি
১০ বছর পর আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) ৪র্থ অর্থনৈতিক শুমারি শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।