
ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) ‘সরস্বতী পূজা’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান।

পাবনায় মন্দির-শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত
পাবনার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি)।

আজ সরস্বতী পূজা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি)। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। পূজার দিন অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা।

শরীয়তপুরে সরস্বতী পূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পূজা। উৎসবকে সামনে রেখে শরীয়তপুরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। রঙের তুলিতে প্রাণ পাচ্ছে দেবী সরস্বতীর প্রতিমা, মণ্ডপে মণ্ডপে ও ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে তৈরি প্রতিমা। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

কানাডায় উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
যথাযথ মর্যাদা আর মহাসমারোহে কানাডায় উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। কানাডায় বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হয়েছে দেবীর আরাধনা বা বসন্ত পঞ্চমী।

রাজধানীর বিভিন্ন মণ্ডপে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সরস্বতী পূজা
রাজধানীর বিভিন্ন মণ্ডপে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সরস্বতী পূজা। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শাস্ত্রীয় রীতি অনুসারে চলে বাণী-অর্চনাসহ সরস্বতী দেবীর আরাধনা।

জামালপুরে সরস্বতী পূজা উদযাপিত
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদপাপিত হচ্ছে। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে এ পূজার আয়োজন করা হয়।

কাল সরস্বতী পূজা
কাল সরস্বতী পূজা। পূজার প্রস্তুতি নিচ্ছেন শরীয়তপুরের সনাতন ধর্মাবলম্বীরা। পালপাড়াগুলোতে শেষ মুহূর্তে প্রতিমার সাজসজ্জার কাজ চলছে। জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্ত পূজারিরা ভিড় জমাচ্ছেন পালপাড়ায়। দরদাম করে কিনছেন প্রতিমা। তবে এ বছর বেড়েছে প্রতিমা তৈরির উপকরণের দাম। এতে হিমশিম খাচ্ছেন প্রতিমা শিল্পীরা।