ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঘণ্টাব্যাপী সরাইল উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।