রাজনীতির পর শিক্ষকতায় যুক্ত হচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন। রাজনীতি থেকে অবসরে যাওয়ার পর নতুন এই ভূমিকায় তিনি সহানুভূতিশীল নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি এবং জনস্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান ও দিকনির্দেশনা দেবেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।