ট্রাম্পের ‘ভিত্তিহীন দাবি’ প্রত্যাখ্যান ইরানের; হরমুজ নিয়ে কড়া হুঁশিয়ারি
ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে ‘শত্রুর ভিত্তিহীন বক্তব্য’ হিসেবে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছে ইরান। ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান আর কখনও হরমুজ প্রণালি বন্ধ না করার বিষয়ে সম্মত হয়েছে—এই ঘোষণার পরপরই ইরানের রাষ্ট্রপতির মুখপাত্র সাইয়্যেদ মোহাম্মদ মেহদি তাবাতাবাই এ প্রতিক্রিয়া জানান।