শুরু হলো ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের আসর
বাংলাদেশে শুরু হলো ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর আসর। আজ (শনিবার, ১৮ জুলাই) রাজধানীর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসরটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।