Recent event
সাতক্ষীরা ৩
‘জামায়াত সর্বজনীন না, তারা নির্বাচিত হলে শুধু তাদের কর্মীরাই সুবিধা পায়’

‘জামায়াত সর্বজনীন না, তারা নির্বাচিত হলে শুধু তাদের কর্মীরাই সুবিধা পায়’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন বলেছেন, জামায়াত সর্বজনীন না, তারা ১৮ কোটি মানুষের নেতৃত্ব দিতে পারে না। তারা নির্বাচিত হলে শুধু তাদের কর্মীরা সুবিধা পাবে।

বিভক্ত না হয়ে ধানের শীষে কাজ করার আহ্বান কাজী আলাউদ্দিনের

বিভক্ত না হয়ে ধানের শীষে কাজ করার আহ্বান কাজী আলাউদ্দিনের

নেতাকর্মীদের বিভক্ত না হয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) বিকেলে আশাশুনি উপজেলার গুনাকরকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুল্যা ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাতক্ষীরার চার আসনে মাঠে ১৯ প্রার্থী, বিদ্রোহের চাপে বিএনপি

সাতক্ষীরার চার আসনে মাঠে ১৯ প্রার্থী, বিদ্রোহের চাপে বিএনপি

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম। তবে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জেলার ৪টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।