
এমপি গাজী নজরুলের ৪ ও তার স্ত্রীর ১ দিনের রিমান্ড
আত্মহত্যায় প্ররোচনা মামলা
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলার আরেক আসামি ওবায়দুল গ্রেপ্তার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যা প্ররোচনার মামলায় আরেক আসামি ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওবায়দুল সম্পর্কে মরিয়মের মামা হন।

আত্মহত্যা প্ররোচনা মামলা: এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীকে আজ আদালতে পেশ
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে আজ আদালতে উঠানো হবে।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় তিনি ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) রাত দশটার দিকে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।