
নির্বাচনি সাধারণ ছুটি পাবেন না যারা, খোলা থাকবে কোন কোন প্রতিষ্ঠান?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Assembly Election) উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ছুটি (Public Holiday) ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই দীর্ঘ ছুটির মধ্যেও কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান ও জরুরি সেবা সচল থাকবে।

নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটিতে দেশ: কোন প্রতিষ্ঠানের কতদিন জেনে নিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Assembly Election) উপলক্ষে দেশজুড়ে বড় ধরনের ছুটির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি (Public Holiday) ঘোষণা করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা: তিন দিনের টানা ছুটি পাচ্ছেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Assembly Election) উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি (Public Holiday) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Press Secretary Shafiqul Alam)।

আজ সাধারণ ছুটি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে দেশজুড়ে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাধারণ ছুটি কী এবং কেন ঘোষণা করা হয়? জেনে নিন সরকারি বিধিমালা
রাষ্ট্রীয় বিশেষ দিবস, ধর্মীয় উৎসব কিংবা জাতীয় পর্যায়ের কোনো শোক বা জরুরি পরিস্থিতিতে সরকার সাধারণ ছুটি (Public Holiday) ঘোষণা করে থাকে। সাধারণ ছুটি কেবল একটি বন্ধের দিন নয়, এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট আইনি কাঠামো এবং প্রশাসনিক নীতিমালা। সাধারণত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন (Government Gazette Notification) জারি করা হয়। বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জানাজার দিনে সাধারণ ছুটি ঘোষণা করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

আগামীকাল সাধারণ ছুটি, যা যা বন্ধ থাকবে এবং যা থাকবে না
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি (Public Holiday) ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তার সম্মানে তিন দিনের রাষ্ট্রীয় শোক (National Mourning) পালন করা হবে।

খালেদা জিয়ার মৃত্যু: এক দিনের ছুটি ঘোষণায় বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে কার সব তফসিলি ব্যাংক বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়।

খালেদা জিয়ার মৃত্যু: তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা
সরকারি ও আধা সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি সংস্থার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা (2026 Govt Holiday List) প্রকাশ করেছে সরকার। আজ (রোববার, ৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তালিকা অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি (Holiday Calendar 2026) থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি (Bangladesh Govt Holiday 2026) থাকছে আরও ১৪ দিন। উপদেষ্টা পরিষদ অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালের সব মিলিয়ে ছুটি আছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

৫৬ ঘণ্টা পর স্বাভাবিক নবীনগর-চন্দ্রা মহাসড়কের যান চলাচল
৫৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো নবীনগর-চন্দ্রা মহাসড়কের যান চলাচল। দুপুরে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারী শ্রমিকরা। এর আগে সোমবার থেকে বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বার্ডস গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া চরম ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। এদিকে আজ ( বুধবার,২ অক্টোবর) সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিলেও চাকরি প্রত্যাশীরা মহাসড়ক অবরোধ করলে নিরাপত্তা শঙ্কায় শহরের নলজানি ও ভোগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পোশাক শিল্পের অস্থিরতায় উদ্বেগ প্রকাশ জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গাজীপুর ও ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের মুখে পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করছে। আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন।

১৫ আগস্টের ছুটি বাতিল
উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। আজ (মঙ্গলবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।