
সাফে হ্যাটট্রিক শিরোপা জেতা হলে না বাংলাদেশের
সাফ নারী চ্যাম্পিয়নশিপ
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে হ্যাটট্রিকের স্বপ্ন ভাঙলো বাংলাদেশের। দুই বছর পর ট্রফি ঘরে তুললো স্বাগতিকরা। টুর্নামেন্টে ভারতের এটি ষষ্ঠ শিরোপা। দেশের হয়ে একমাত্র গোল ঋতুপর্ণার।

মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু
সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে টানা দুইবারের শিরোপা জয়ী দল বাংলাদেশ। সবশেষ ম্যাচেই ভারতের বিপক্ষে ১১-০ গোলে বিধ্বস্ত হওয়া মালদ্বীপের বিপক্ষে জয় পেলেও সমীহ জাগাতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সম্পন্ন বাংলাদেশের
সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সম্পন্ন করেছে বাংলাদেশ। ভারতের গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে স্থানীয় সময় আজ (সোমবার, ২৫ মে) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত অনুশীলনে ব্যস্ত ছিলেন দামাল কন্যারা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের
সাফ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সাফের আগে থাইল্যান্ডে ক্যাম্প করবে নারীরা। আজ (বুধবার, ৬ মে) ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার।

সাফজয়ী ফুটবলারদের জন্য বিমানবন্দরে প্রস্তুত ছাদখোলা বাস
টানা দুবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই অর্জনের পর জয়িতাদের বরণ করে নিতে বিমানবন্দরে প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। এতে চড়ে শহর প্রদক্ষিণ করবে সাকিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা।

সাফ চ্যাম্পিয়নশিপ: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ষষ্ঠবারের মতো সেরা চারে খেলবে সাবিনা তহুরারা। তবে মাঠে নামার আগে পরিস্থিতি ছিল ভিন্ন।