ইরান যুদ্ধে ৪২টি মার্কিন বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত—দাবি সিআরএসের
ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি মূলত মার্কিন প্রতিরক্ষা দপ্তর (ডিওডি), সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। সিআরএস বরাত দিয়ে দ্য প্রিন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।