
৫০ লাখ নয়, পাঁচ কোটি টাকা বহন করলেও অসুবিধা নেই—এমন বক্তব্য দিইনি: ইসি সচিব
‘৫০ লাখ নয়, পাঁচ কোটি টাকা বহন করলেও কোনো অসুবিধা নেই’—এমন বক্তব্য দেননি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

আমাকে ‘মিসকোট’ করা হয়েছে: ইসি সচিব
সৈয়দপুরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেন আটকের ঘটনায় দেয়া মন্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তার ভাষ্য, ‘কোট করা হয়েছে যে, আমি নাকি বলেছি, পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। আমি এটা বলিনি, আপনাদের কাছে সর্বসম্মুখে বলছি, আমাকে মিসকোট করা হয়েছে।’ আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সঙ্গে মিটিং শেষে তিনি এসব কথা বলেন।

শাপলা পাচ্ছে না এনসিপি, গণবিজ্ঞপ্তি হবে অন্য প্রতীকে: ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তফসিলে না থাকার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। আজ (সোমবার, ২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

ভোটের মাঠে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (সোমবার, ২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়।

প্রতীকের তালিকায় শাপলা নেই, এনসিপিকে বিকল্প জানাতে হবে: ইসি সচিব
শাপলাকে দলীয় প্রতীক হিসেবে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।

‘পদোন্নতি পাচ্ছেন ৯ অতিরিক্ত সচিব, ডিসিদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যবস্থা নেয়া হবে না’
২০১৪ এবং ১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসি ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে গিয়েছেন। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধু তাদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। আজ (রোববার, ১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে তিনি এসব বলেন। সচিব হিসেবে ৯ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

২০১৪ ও '১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
‘২০২৪ সালের নির্বাচনে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে’
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

সাংবাদিক তুরাব হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার কাউসার সাময়িক বরখাস্ত
সিলেটের সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামী কারাগারে থাকা অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীরকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার (২৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।

‘আজ নয়, কাল জমা দেয়া হবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন’
আজ নয়, আগামীকাল (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান ড. নাসিমুল গণি। আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত
বিবিএসের সব শেষ হিসাব অনুযায়ী নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশের কাছাকাছি। এমন সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিলো অন্তর্বর্তী সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। প্রথম থেকে ২০ তম গ্রেডের সবাই এর আওতাভুক্ত হবেন। এবার এই মহার্ঘভাতার আওতায় আসবেন পেনশন ভোগীরাও।

দুদক চেয়ারম্যান হলেন আবদুল মোমেন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে নিয়োগ দিয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল মোমেনের পদত্যাগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।