সিনেমা
বিনা খরচে নেটফ্লিক্সে সিনেমা-সিরিজ দেখার সুযোগ, পাবেন যারা

বিনা খরচে নেটফ্লিক্সে সিনেমা-সিরিজ দেখার সুযোগ, পাবেন যারা

জনপ্রিয় বিনোদনপ্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দারুণ খবর নিয়ে এলো বিশ্বখ্যাত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)। প্রায় ছয় বছর পর আবারও নির্বাচিত গ্রাহকদের জন্য ফ্রি ট্রায়াল (Free Trial) সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে নতুন অ্যাকাউন্ট খুলে যোগ্য ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে নেটফ্লিক্সের সকল জনপ্রিয় সিনেমা, ওয়েব সিরিজ ও ডকুমেন্টারি উপভোগ করতে পারবেন (How to Watch Free Movies and Series on Netflix)।

ওপেনহাইমারকে ছাড়িয়ে ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল বায়োপিক ‘মাইকেল’

ওপেনহাইমারকে ছাড়িয়ে ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল বায়োপিক ‘মাইকেল’

বায়োপিকের দুনিয়ায় নতুন রেকর্ড গড়লো ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীত নিয়ে নির্মিত সিনেমা 'মাইকেল'। ক্রিস্টোফার নোলানের অস্কারজয়ী চলচ্চিত্র ওপেনহাইমারের রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল বায়োপিক হিসেবে এরই মধ্যে ৯৭ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে সিনেমাটি। এমনকি সংগীতশিল্পীদের জীবন নিয়ে তৈরি করা সিনেমা হিসেবে বোহেমিয়ান র‍্যাপসোডিকেও টেক্কা দিয়েছে মাইকেল।

প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেলো কক্সবাজারবাসী

প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেলো কক্সবাজারবাসী

দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও বড় পর্দায় চলচ্চিত্র দেখার সুযোগ পেলেন কক্সবাজারের মানুষ। করোনা মহামারীর সময় কক্সবাজারের সবশেষ চালু থাকা সিনেমা প্রদর্শন কেন্দ্র বিজিবি অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন জেলার চলচ্চিত্রপ্রেমীরা। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (শুক্রবার, ৫ জুন) শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ‘কক্সবাজার টকিজ’।

রাষ্ট্র ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা বন্ধে মদদ দেয় কেন—প্রশ্ন রুমিনের

রাষ্ট্র ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা বন্ধে মদদ দেয় কেন—প্রশ্ন রুমিনের

যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে পারে না, সেই রাষ্ট্র কীভাবে সিনেমা প্রদর্শন বন্ধে মদদ দেয়—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেই সিনেমা কেন বন্ধ করে দেয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র দুর্নীতি, টাকা পাচার আর ব্যাংক লুট বন্ধ করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?

সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে হুমকির মুখে মানুষের সৃজনশীলতা

সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে হুমকির মুখে মানুষের সৃজনশীলতা

সিনেমায় এআইয়ের ব্যবহার এবারের কান চলচ্চিত্র উৎসবে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক নির্মাতারাই বলছেন, সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ভয়ের কিছু নেই। এইআই টুল প্রযুক্তিনির্ভর সিনেমার নির্মাণ খরচ ও সময় দুই-ই বাঁচায়। আবার অনেকেই বলছেন, এটি শিল্পের গুনগত মান, মানুষের সৃজনশীলতা বা অভিনয় দক্ষতা ধ্বংস করবে।

এবার ওটিটিতে ‘আলী’

এবার ওটিটিতে ‘আলী’

অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনীত ও বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘আলী’ ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পেয়েছে। বিষয়টি ইরফান সাজ্জাদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই নিশ্চিত করেছেন।

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন। ঢাকার বাইরে নিভৃত একটি লোকেশনে ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। সেখানে তিনি আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন। এ সংক্রমিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গুঞ্জনকে সত্যি করে বিজয়-রাশমিকার বাগদান সম্পন্ন

গুঞ্জনকে সত্যি করে বিজয়-রাশমিকার বাগদান সম্পন্ন

গুঞ্জনকে সত্যি করে বাগদান সম্পন্ন করলেন ভারতের তেলেগু ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেভারকোন্ডা। এর আগে বেশ কয়েকবার তাদের সম্পর্কের গুঞ্জন উঠলেও বার বার তা এড়িয়ে গেছেন দুজনই। তবে এবার এ দুই তারকার ঘনিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বাগদানের খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য: সালমান শাহের স্মরণে শাকিব খান

আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য: সালমান শাহের স্মরণে শাকিব খান

আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার। নব্বই দশকের ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ক্ষণিকের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এই কিংবদন্তি; রাতারাতি হয়ে ওঠেন পর্দার স্টাইল আইকন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ নিভে যায় তার জীবনপ্রদীপ। তার অনুপস্থিতির তিন দশক পেরিয়ে গেলেও এখনও অমর হয়েই আছেন এই নায়ক; তাই তো এই মহান নায়ককে শ্রদ্ধাভরে স্মরণ করেন সকলে।

শহর চিনবে তার আসল নায়ক: শাকিবের ‘প্রিন্স’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন

শহর চিনবে তার আসল নায়ক: শাকিবের ‘প্রিন্স’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন

ছুটির দিনে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান চমক দিয়েছেন। ২০২৬ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য করে আজ (শুক্রবার, ২২ আগস্ট) উন্মুক্ত করা হয়েছে তার নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’–এর মোশন পোস্টার।

শাকিব খানের চোখে ‘চিরন্তন নায়ক’ রাজ্জাক

শাকিব খানের চোখে ‘চিরন্তন নায়ক’ রাজ্জাক

আজ (২১ আগস্ট) দেশের চলচ্চিত্র অঙ্গনের অমর নায়করাজ রাজ্জাককে স্মরণ করছে পুরো দেশ। রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকীতে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ফেসবুকে শেয়ার করেছেন এক আবেগঘন স্ট্যাটাস, যা নায়করাজের অবিস্মরণীয় কীর্তিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে।

নায়করাজ রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

নায়করাজ রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২৩ আগস্ট তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। একাধারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনায় তার পদচারণা ছিল। রাজ্জাককে হারিয়ে দেশের শোবিজ অঙ্গনে সৃষ্টি  শূন্যতা আজও মনে করায় তাকে।