চীনকে সামলানো আর অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমন—দ্বিমুখী চ্যালেঞ্জে ভারত
চীনের সঙ্গে সীমান্ত সংঘাত আর সিয়াং নদীর উপর বাঁধ নির্মাণ নিয়ে স্থানীয়দের প্রতিরোধ- অরুণাচল প্রদেশে দ্বিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি ভারত সরকার। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, অরুণাচলের আন্দোলন স্বতন্ত্র, সহনশীল আচরণ না করলে দেশের অভ্যন্তরে ফাটল আরও বাড়বে। তাদের পরামর্শ, জটিল এই পরিস্থিতি থেকে বের হতে নয়াদিল্লিকে আস্থা রাখতে হবে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থায় আর বেইজিংকে সামলাতে হবে কূটনৈতিক উপায়ে।