সিলেট-ঢাকা রুটে কাল থেকে চালু হচ্ছে ‘বিশেষ ট্রেন’
সিলেট-ঢাকা রুটে আগামীকাল সকাল থেকে একটি নতুন ট্রেন চলবে বলে জানিয়েছেন কুলাউড়া স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান। এরই মধ্যে ট্রেনটির টিকিট বিক্রিও শুরু হয়েছে বলেও নিশ্চিত করেন স্টেশন মাস্টার। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এ স্পেশাল ট্রেনটি।