স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি, মাঠে ড্রোন রাখার পরিকল্পনা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের পরিবেশ নিরাপদ রাখতে সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘বডি–ওর্ন ক্যামেরার’ ব্যবহার বাড়ানো সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও নেয়া হয়েছে।