দেবীগঞ্জে সুপার বোর্ডের নকল স্টিকার লাগিয়ে জালিয়াতি, ডিলারকে জরিমানা
দেশখ্যাত ব্র্যান্ড ‘সুপার বোর্ড’-এর নকল ও অননুমোদিত স্টিকার ব্যবহার করে নিম্নমানের মেলামাইন বোর্ড বিক্রয় ও ক্রেতার সঙ্গে প্রতারণার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জের এক ডিলারকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।