সুপ্রিম কোর্ট
আদালতের রায়ে বাতিল শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত দিলো ট্রাম্প প্রশাসন

আদালতের রায়ে বাতিল শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত দিলো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া শুল্ক বাবদ আদায় করা প্রায় ১০০ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে ট্রাম্প প্রশাসন। আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উঠে এসেছে। তবে এই অর্থ সাধারণ ভোক্তাদের নয়, আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে গেছে বলে অভিযোগ তুলেছেন সমালোচকেরা।

তরুণ বিক্ষোভকারীদের হয়রানি নয়; ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ

তরুণ বিক্ষোভকারীদের হয়রানি নয়; ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ

পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে তরুণদের চলমান আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া অপ্রাপ্তবয়স্কদের (আন্ডার-১৮) মুক্তির নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) আদালত এই নির্দেশ দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর পুলিশি বর্বরতার অভিযোগ ওঠায় কর্তৃপক্ষকে অবশ্যই সব নজরদারি ফুটেজ সংরক্ষণ করতে হবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২,৩৪৬টি মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২,৩৪৬টি মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৪৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরা হয়।

বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সাহায্য বড় মিথ্যাচার: ব্যারিস্টার শাহরিয়ার কবীর

বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সাহায্য বড় মিথ্যাচার: ব্যারিস্টার শাহরিয়ার কবীর

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সেন্টার ফর সিভিল রাইটসের মহাসচিব ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবীর বলেছেন, পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দুর্বল করার জন্য। আমাদের স্বাধীনতার জন্য নয়। যারা বলে বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত সাহায্য করেছে এর থেকে মিথ্যাচার আর কোনো কিছু হতে পারে না।

নিট সংকটে সিজেপির কাছে সময় চাইলো কেন্দ্রীয় সরকার

নিট সংকটে সিজেপির কাছে সময় চাইলো কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কাছ থেকে সময় চেয়েছে ভারত সরকার। আজ (শনিবার, ২৫ জুলাই) বিকেলে এই ইস্যুতে সিজেপি’র প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসবেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। এদিকে দিল্লিতে আন্দোলনের জেরে অপসারণ করা হয়েছে ভারতের জাতীয় পরীক্ষা সংস্থার ৪৭ আধিকারিককে। এদিকে চলমান সংকট সমাধানে মূল্যবান পরামর্শ দেয়ায় নতুন এক ভিডিও বার্তায় তরুণদের ধন্যবাদ জানিয়েছেন মোদি।

বিক্ষোভ থামাতে সিজেপির সঙ্গে আলোচনায় বসলো মোদি সরকার

বিক্ষোভ থামাতে সিজেপির সঙ্গে আলোচনায় বসলো মোদি সরকার

নিট বিতর্ক ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে চলমান বিক্ষোভ নিরসনে অবশেষে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে নিরপেক্ষ ভেনুতে আলোচনায় বসেছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় সময় আজ (শুক্রবার, ২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর নয়াদিল্লির প্যাটেল হাউসের কন্সটিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করন সিজেপি’র প্রতিনিধি দল। অবশ্য এর আগে, আজ রাতেই দলের কর্মীরা গ্রেপ্তার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। এদিকে বৃহস্পতিবার রাতে ২৬ দিনের অনশন ভাঙলেন জনপ্রিয় শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।

জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল, এমপি পদের কী হবে

জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল, এমপি পদের কী হবে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ বহিষ্কারের ফলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে কি না, এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

কেবল গালিগালাজ করলেই তা অশ্লীলতা নয়: ভারতের সুপ্রিম কোর্ট

কেবল গালিগালাজ করলেই তা অশ্লীলতা নয়: ভারতের সুপ্রিম কোর্ট

কেবল গালিগালাজ বা কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করলেই তাকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৯৪ ধারার অধীনে ‘অশ্লীলতা’ হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত পর্যবেক্ষণ করেছেন, গালি বা অসভ্য ভাষা যতই আপত্তিকর হোক না কেন, যদি তা কামোদ্দীপক বা যৌন লালসা উদ্রেককারী না হয়, তবে তাকে অশ্লীল বলা যাবে না। তেলেঙ্গানা টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিভাজনের রাজনীতির কোনো স্থান হবে না: তথ্যমন্ত্রী

বিভাজনের রাজনীতির কোনো স্থান হবে না: তথ্যমন্ত্রী

ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল (শুক্রবার, ১৮ জুলাইা) রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে ‘মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান’ শিরোনামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মানে সুপ্রিম কোর্টের আধা বেলা ছুটি ঘোষণা

জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মানে সুপ্রিম কোর্টের আধা বেলা ছুটি ঘোষণা

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব‍্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ (রোববার, ১২ জুলাই) আধা বেলা ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এতে বন্ধ থাকবে চেম্বার জজ, আপিল বিভাগ চলবে ১১টা পর্যন্ত ও হাইকোর্ট চলবে দুপুর ১টা পর্যন্ত।

সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় বহাল

সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় বহাল

২০২৪ সালে স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি সংক্রান্ত মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে দেয়া সাত বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) এই রায় ঘোষণা করা হয়। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।