
রাজধানীতে গরমের তীব্রতা কমার আভাস; দেশের আট বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

ঢাকায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস; আজও কমছে না গরমের তীব্রতা
তীব্র রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে পুরো ঢাকা শহর। চলছে মৃদু তাপপ্রবাহ, এর মধ্যেই নগরবাসীর জন্য নেই কোনো স্বস্তির খবর। আজও গরমের এ তীব্রতা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আজ (শুক্রবার, ২৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর আকাশে মেঘলাভাব থাকলেও নেই বৃষ্টির আভাস
রাজধানী ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ (রোববার, ২৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ মেঘাচ্ছন্ন আকাশ; রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও অস্থায়ী বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই; আকাশ থাকবে আংশিক মেঘলা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ। তবে দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (বুধবার, ৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

রাজধানীতে বৃষ্টির সম্ভবনা, কমবে গরমের অনুভূতি
দীর্ঘদিনের তীব্র গরমের পর রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে তাপমাত্রা এবং গরম আগের তুলনায় কিছুটা কমতে পারে।

রাজধানীর আকাশ আজ আংশিক মেঘলা, আবহাওয়া শুষ্ক
ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে দেশের উত্তরাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে আজ বজ্রবৃষ্টির আভাস
আজ ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ (সোমবার, ৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন; বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে অস্বস্তি বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীতে আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

ঢাকার আকাশ আজ মেঘলা; আবহাওয়া থাকবে শুষ্ক
ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।