পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়
উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু থেকে সংগৃহীত মোট টোলের পরিমাণ ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। টোল আদায়ের ক্ষেত্রে এটি অনন্য এক মাইলফলক।