
ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ৪৪তম দিনে; নজরদারি সংস্থার দাবি
ইন্টারনেট পর্যবেক্ষণকারী গোষ্ঠী নেটব্লকস জানিয়েছে, ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ৪৪তম দিনে গড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, নেটওয়ার্কের তথ্য দেখাচ্ছে, ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট এখন ৪৪তম দিনে পৌঁছেছে, যা ১ হাজার ৩২ ঘণ্টা পেরিয়ে সপ্তম সপ্তাহেও অব্যাহত রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভয়েসের আয়োজনে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইন্টারনেট শাটডাউন ও বাংলাদেশ: সার্বিক পরিস্থিতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ভয়েস। গতকাল (সোমবার) দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

ব্রাজিলে এক্স এর কার্যক্রম বন্ধ
ব্রাজিলের আদালতের নির্দেশে দেশটিতে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।