সেমিকন্ডাক্টর শিল্পে শুল্ক প্রত্যাহার করবে সরকার, দেয়া হবে বিশেষ প্রণোদনা: প্রধানমন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে সেমিকন্ডাক্টর শিল্পে সরকার ট্যাক্স মওকুফ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২৫ জুলাই) ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সেমিকন্ডাক্টর শিল্পে বিশেষ প্রণোদনা দেয়া হবে বলেও জানান তিনি।