
যাদের পরাজয় নিশ্চিত, তারাই ভোট বানচালের চেষ্টা করছে: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, যারা পরিবর্তনের প্রতিপক্ষ, যাদের পরাজয় নিশ্চিত তারাই ভোট বানচালের চেষ্টা করছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে বৈঠকে শেষে তিনি এ মন্তব্য করেন।

অতীতে ফ্যাসিবাদী আমলে এমন নাটক সাজানো হয়েছিল: জামায়াতের সহকারী সেক্রেটারি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অতীতে ফ্যাসিবাদী আমলে এমন নাটক সাজানো হয়েছিল। ফ্যাসিবাদ বিদায় নেয়ার পর এ সময়ে এসেও এমন অপপ্রচার চালানো হচ্ছে, জনগণ এসব রুখে দেবে। জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন নাটক সাজানো হচ্ছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আটক জেলা জামায়াত আমিরের কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে: ওসি
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল নগদ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির ‘অসুস্থ’, হাসপাতালে ভর্তি
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়।

৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক, সেনা হেফাজতে
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ লাখ টাকার বেশি অর্থ জব্দ করা হয়েছে বলে জানা গেছে। আটকের পর তাকে সেনা হেফাজতে নেয়া হয়েছে।

অর্থছাড় না হওয়ায় বিলম্ব হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক হাবের কাজ: বেবিচক সদস্য
অর্থছাড় না হওয়ায় বিলম্ব হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক হাব করার কাজ। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে গণশুনানিতে এ কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এস এম লাবলুর রহমান।

বছরের শেষ নাগাদ তিস্তার মহাপরিকল্পনা চূড়ান্ত হবে: রিজওয়ানা
তিস্তা ঘিরে কাজের মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে দুই দিনের রংপুর সফরের শুরুতে এ কথা জানান তিনি।

সৈয়দপুর বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায় বিডা
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার এখনই মোক্ষম সময় বলে মত অর্থনীতি ও যোগাযোগ বিশ্লেষকদের। সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে সৈয়দপুর বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

সৈয়দপুরে আন্তর্জাতিক বিমানবন্দর: ৭ বছর কেটে গেছে এখনো জমি অধিগ্রহণই শেষ হয়নি
২০১৭ সালে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার ঘোষণা দেয়ার পর কেটেছে সাত বছর। এই সময়ে আওয়ামী লীগ সরকার পার করেছে দু'টি জাতীয় নির্বাচনের বৈতরণি। তবে বাস্তবতা হলো এ কাজ আটকে আছে কেবল প্রতিশ্রুতির গালগল্পে। এদিকে এ প্রকল্পের জমি অধিগ্রহণ প্রক্রিয়া হয়ে আছে ভূমি মালিকদের গলার কাটা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, প্রতিবেশি দেশের আপত্তির কারণেই সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার কাজে গড়িমসি করেছে পতিত আওয়ামী সরকার। তাই আর প্রতিশ্রুতি নয়, এ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান তারা।

চট্টগ্রাম শাহ আমানত ও সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকাগামী সব ফ্লাইট বন্ধ
দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত ও সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকাগামী সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার, ৫ আগস্ট) আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

'সৈয়দপুর বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা স্বাভাবিক থাকবে'
সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের লাইটে নষ্ট হওয়া দুটি সার্কিটের মধ্যে একটি মেরামত করা হয়েছে। সন্ধ্যার পর বিমান ওঠানামা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দরে দিনে ফ্লাইট চললেও রাতে অনিশ্চিত
সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে নাইট ল্যান্ডিং সিস্টেমে ত্রুটির কারণে বিমান চলাচল ১২ ঘণ্টা বন্ধ থাকলেও আজ (সোমবার, ১৩ মে) সকাল থেকে স্বাভাবিক হয়েছে। তবে সন্ধ্যা পরবর্তী ফ্লাইটগুলো চলাচল করতে পারবে কিনা সেই শঙ্কা এখনও কাটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি শনাক্ত ও লাইন মেরামতের চেষ্টা অব্যাহত রয়েছে।