অনলাইন প্রতারণার ফাঁদে বাংলাদেশিরা: চাকরির নামে কম্বোডিয়ায় বিক্রি
গেল দুই বছর আশঙ্কাজনকভাবে বেড়েছে মিথ্যা চাকরির প্রলোভনে বিদেশে নিয়ে স্ক্যাম সেন্টারের কাজে বাধ্য করার ঘটনা। চলতি বছর কেবল কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরেছেন ৪ শতাধিক বাংলাদেশি তরুণ। ফিরে আসা ব্যক্তিদের নিয়ে দেশেও স্ক্যাম সেন্টার গড়ে তোলা হচ্ছে বলে আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর। যার ফলাফল হতে পারে অত্যন্ত ভয়াবহ। যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সরকারি সংস্থাগুলো বলছে, ফিরে আসা ব্যক্তিরা রয়েছে কঠোর নজরদারিতে।