
নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু হচ্ছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে, নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ১৩টি রুটে চলমান ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় আরও ১০০ টি বাস দ্রুততম সময়ের মধ্যে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
দলের স্থায়ী কমিটির সভা ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বেলা ১২টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

১ আগস্ট স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি, যেখানে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার আভাস দিয়েছেন একাধিক জ্যেষ্ঠ নেতা। শনিবার (১ আগস্ট) এ বৈঠক হবে জানিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, বিষয়টি কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে।

এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজন সম্ভব: মির্জা ফখরুল
চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় আসলে স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার থাকবে বলেও জানান তিনি। বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে বলেও এ সময় তিনি জানান।