
প্রথম ধাপে হবিগঞ্জসহ ১০ জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা
যুব ও ক্রীড়া মন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, সরকার দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধাসম্পন্ন একটি করে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে দ্রুততম সময়ের মধ্যে প্রথম ধাপে ১০টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেয়া হবে। সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায় এ কার্যক্রমের প্রথম ধাপে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে চাই: আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণে কাজ করছে সরকার। তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করতে হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব।

প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ, ইউনিয়নে হবে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
১০ অঞ্চলে পর্যায়ক্রমে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ (শনিবার, ১৮ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় ওসমানী স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৬-২৭ বাজেট: ক্রীড়া খাতে বিশেষ গুরুত্ব, ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্রীড়া খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এবারের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয়, বরং ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলা সরকারের লক্ষ্য।

ক্রীড়াঙ্গনে রূপান্তর: আমিনুল হকের ৯ যুগান্তকারী উদ্যোগ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েই ক্রীড়াঙ্গনের রূপরেখা বদলে দিতে যাচ্ছেন আমিনুল হক। নিয়েছেন ৯টি যুগান্তকারী উদ্যোগ। দেশের ক্রীড়াঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের হাত ধরে গ্রহণ করা হয়েছে ৯টি উল্লেখযোগ্য কর্মসূচি। আধুনিক ও পেশাদার ক্রীড়া কাঠামো গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য।