
পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। আজ (রোববার, ১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন শুভেন্দু
পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যে রাজ্যপালের কাছ থেকে পেয়েছেন সরকার গঠনের অনুমতিও। আজ (শনিবার, ৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার।

মুখ্যমন্ত্রী নির্ধারণে পশ্চিমবঙ্গে অমিত শাহ
মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ (শুক্রবার, ৮ মে) সকালেই পশ্চিমবঙ্গে এসে এ বিষয়ে বিকেল ৩টায় ২০৭ বিধায়ককে নিয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে বসবেন তিনি। অন্যদিকে আগামীকাল (শনিবার, ৯ মে) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রী ও বিধায়কদের শপথ গ্রহণে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরপাত্তা বলয়ও।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৭ মে) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে পেকুয়াকে পৌর শহর ঘোষণা করে গেজেট
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার কক্সবাজারের পেকুয়াকে পৌর শহর ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল (বুধবার, ৬ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার এবং প্রয়োজনে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার মধ্যেই বিজেপির জয়ে ট্রাম্পের অভিনন্দন
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী তা নিয়ে চলছে জল্পনা। নাম চূড়ান্ত করার আগে পশ্চিমবঙ্গে যাচ্ছেন বিধানসভা পরিষদের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকেই চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম। বিজেপির ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। ক্ষমতার পালাবদলে অনেকে বিজেপিতে যোগ দিতে চাইলেও এবার সে সুযোগ রাখছে না গেরুয়া শিবির। এদিকে, ফল প্রকাশের পর সহিংসতায় প্রাণ গেছে অন্তত ৪ জনের। নন্দীগ্রামে গিয়ে বিজেপি কর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এগুলো যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন। আজ (মঙ্গলবার, ৫ মে) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ৪ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বলপ্রয়োগ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’-এর সভা শেষে তিনি এ কথা বলেন।

আগের সবুজ শার্ট ও খাকি রঙের প্যান্টে ফিরছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেট্রোপলিটন এলাকার জন্য আগের সবুজ রঙ ও জেলা পর্যায়ে নীল রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরছে পুলিশ বাহিনী। তবে কাপড় উৎপাদন ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।