
এবার নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি, জেনে নিন নিয়ম ও আবেদন পদ্ধতি
জাতীয় পরিচয়পত্র (NID card correction online bangladesh) সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh - EC)। এখন থেকে এনআইডিতে বয়স বা জন্মতারিখ সংশোধনের (NID date of birth correction rules) জন্য আবেদনকারীদের আর কেন্দ্রীয়ভাবে কিংবা ইসির সদর দপ্তরে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। শিক্ষাগত সনদের ভিত্তিতে নিজ নিজ এলাকার মাঠপর্যায়ের কর্মকর্তারাই এ আবেদন নিষ্পত্তির সুযোগ পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর কথা নিশ্চিত করেন (NID Age Correction at Local Election Office Bangladesh)।

নতুন ভোটারদের জন্য সুখবর; ঘরে বসেই মিলবে স্মার্ট এনআইডি কার্ড, পাবেন যেভাবে
নির্বাচন অফিসে বায়োমেট্রিক ও ছবি তোলার কাজ শেষ করেও যারা এখনো হাতে স্মার্ট এনআইডি কার্ড পাননি, তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission)। এখন আর কার্ডের অপেক্ষায় বারবার নির্বাচন কমিশন অফিসে ঘুরতে হবে না। যেকোনো নতুন ভোটার ঘরে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল কালার পিডিএফ কপি (NID Card PDF Download) সংগ্রহ করতে পারবেন। এই অনলাইন কপিটি লেমিনেটিং করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, নতুন সিম কার্ড ক্রয়, ই-পাসপোর্ট আবেদন, ড্রাইভিং লাইসেন্সসহ যেকোনো সরকারি ও বেসরকারি অফিশিয়াল কাজে মূল কার্ডের মতোই ব্যবহার করা যাবে (New Voters NID Card Online Download Step-by-Step Guide)।

স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু; ঘরে বসেই এসএমএসে জানুন আপনার স্ট্যাটাস
সারাদেশে আবারও শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র (NID) স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। বাংলাদেশ নির্বাচন কমিশনের (Election Commission) উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এই কার্ড বিতরণ করা হচ্ছে। যারা দীর্ঘদিন আগে ভোটার হয়েও স্মার্ট কার্ড পাননি কিংবা যারা নতুন ভোটার (New Voter) হয়েছেন, তাদের সবাইকে এই বিশেষ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

স্মার্ট আইডি কার্ড: অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করবেন যেভাবে
স্মার্ট আইডি কার্ড (Smart ID Card) বা জাতীয় পরিচয়পত্র (National ID Card) বর্তমানে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি অপরিহার্য নথি। দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজকর্মে এর ব্যবহার অনস্বীকার্য। ২০০৮ সালে শুরু হওয়া এই প্রক্রিয়া ২০১৬ সালের ২ অক্টোবর থেকে ইলেক্ট্রনিক চিপযুক্ত স্মার্ট কার্ডে উন্নীত হয়েছে এবং ২০২০ সাল থেকে চালু হয়েছে এর অনলাইন সেবাও।

ইসি সচিবালয়ে দুদকের অভিযানে দুই দালাল আটক
নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে ঘুস লেনদেন করার অভিযোগের প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।