
নরওয়ে থেকে মহাকাশে জার্মান রকেট; স্যাটেলাইট উৎক্ষেপণের দৌড়ে ইউরোপ
ইউরোপের মূল ভূখণ্ড থেকে প্রথমবারের মতো মহাকাশে বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করেছে জার্মান স্টার্টআপ প্রতিষ্ঠান ইজার অ্যারোস্পেস। নরওয়ের উত্তর মেরু অঞ্চলের আন্দোয়া স্পেসপোর্ট থেকে গতকাল গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) চালকবিহীন স্পেকট্রাম রকেটটি সফলভাবে মহাকাশের কক্ষপথের উদ্দেশে পাঠানো হয়। এর মধ্য দিয়ে নিজস্ব ভূখণ্ড থেকে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা অর্জনে ইউরোপ আরও এক ধাপ এগিয়ে গেল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় মাটির দীর্ঘ বাঁধ নির্মাণ; বিভাজন স্থায়ী হওয়ার শঙ্কা ফিলিস্তিনিদের
গাজা উপত্যকার নিজেদের নিয়ন্ত্রিত অংশকে বাকি এলাকা থেকে আলাদা করতে ২৩ কিলোমিটারের বেশি দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ করছে ইসরাইল। স্যাটেলাইট ছবিতে এমন তথ্য উঠে এসেছে। এ নির্মাণকাজ গাজার বিভাজনকে আরও স্থায়ী করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চবিতে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন স্থাপন, উদ্বোধন কাল
১১টি স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে দেশের সমুদ্র সীমার নিজস্ব তথ্যভাণ্ডার তৈরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন। এর মাধ্যমে খুলছে সমুদ্র পর্যবেক্ষণ ও গবেষণার নতুন দিগন্ত। চীনের কারিগরি সহায়তায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ডাটা সেন্টারের উদ্বোধন হচ্ছে মঙ্গলবার। সমুদ্র সম্পদ, জলবায়ু পরিবর্তন আর দুর্যোগের তথ্য পেতে এতোদিন বাংলাদেশ নির্ভর করতো অন্য দেশের স্যাটেলোইটের ওপর। যাতে সময় লাগতো ২০ ঘণ্টারও বেশি। এখন সে তথ্য মিলবে মাত্র ২০ মিনিটে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ তেহেরান
যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ, মেরামত ও শক্তিশালী করছে ইরান। স্যাটেলাইট ছবিতে প্রমাণ, কৌশলে ঢেকে রাখা পুরো স্থাপনা। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা নেই, ফের দাবি তেহরানের। ওয়াশিংটন বলছে, আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও অমীমাংসিত অনেক বিষয়।

স্টারলিংক ‘অচল’ করে দিলো ইরান
প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বন্ধ করার এই পদক্ষেপকে নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

১৫৬টি স্যাটেলাইট নিয়ে 'অরবিটাল গার্ডিয়ান' তৈরির পরিকল্পনা চীনের
দেড়শোর বেশি স্যাটেলাইট নিয়ে ‘অরবিটাল গার্ডিয়ান’ তৈরির পরিকল্পনা করছে চীন। মূলত মহাকাশের পরিস্থিতিগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ‘অরবিটাল গার্ডিয়ান’ স্থাপন করছে চীন। এটি মহাকাশে সংঘর্ষ এড়ানোর জন্য স্পেস ডেব্রিস বা মহাকাশ বর্জ্যের ট্র্যাকিংয়ের ওপর জোর দিচ্ছে। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের বরাতে এমনটাই জানা গেছে।

৭০ বছরে বেড়েছে কৃত্রিম উপগ্রহের সংখ্যা; আশীর্বাদ নাকি আশঙ্কা
একসময় যখন স্পেস এজ বা মহাকাশ যুগ শুরু হয়েছিল তখন পৃথিবীর চারপাশে ঘুরছিল হাতে গোনা কয়েকটা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। মাত্র ৭০ বছরের ব্যবধানে বর্তমানে পৃথিবীকে ঘিরে ঘুরছে হাজার হাজার উপগ্রহ। আর প্রায় প্রতিদিনই মহাকাশে যুক্ত হচ্ছে নতুন নতুন উপগ্রহ। প্রশ্ন হলো, ঠিক কতগুলো কৃত্রিম উপগ্রহ এখন পৃথিবীর কক্ষপথে আছে? ভবিষ্যতে আর কতগুলো যোগ হতে পারে? আর এত উপগ্রহ একসঙ্গে থাকলে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে?

সংঘর্ষ এড়াতে ইতিহাসে প্রথমবারের মতো নাসার সঙ্গে চীনের যোগাযোগ
কক্ষপথে স্যাটেলাইটের সংঘর্ষ এড়াতে ইতিহাসে প্রথমবারের মতো নাসার সঙ্গে যোগাযোগ করলো চীন। অরবিটাল কোঅপারেশনে প্রথমবারের মতন এ ঘটনা ঘটলো, যেখানে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন কক্ষপথে সম্ভাব্য স্যাটেলাইটের সংঘর্ষ এড়াতে কৌশলগত সমন্বয় সাধন করতে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সঙ্গে যোগাযোগ করে।

প্রশান্ত মহাসাগরে আবারও ফিরে এসেছে ‘ব্লব’; শঙ্কায় বিজ্ঞানীরা
ভয়ঙ্কর রূপ ধারণ করছে প্রশান্ত মহাসাগর। সামুদ্রিক জীবন ও বৈশ্বিক জলবায়ুতে তীব্র প্রভাবের আশঙ্কায় আছেন বিজ্ঞানীরা। কী নিয়ে এত শঙ্কা?

সৌর ব্যতিচারে বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটার সম্ভাবনা
বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আট দিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সান আউটেজ বা সৌর ব্যতিচার খুবই সাধারণ একটি মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে।

সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ১২ মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল সংযুক্ত করে অফিস আদেশ জারি করে ও ১৪ মে থেকে স্টেশনটি অপারেশনাল কার্যক্রম শুরু করে। আজ (শুক্রবার, ১৬ মে) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন
নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। রোববার রাতে চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।