
রাজধানীতে জলকপাটগুলোর অচলাবস্থা; নজিরবিহীন জলাবদ্ধতার দায় আসলে কাদের?
বর্ষা শুরু হতে না হতেই নজিরবিহীন জলাবদ্ধতার কবলে পড়লো রাজধানী ঢাকা। এবার এমন সব এলাকা তলিয়েছে, যেখানে আগে কখনোই পানি জমেনি। কিন্তু শহর জুড়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ড্রেন, কিংবা শহরের পানি বের করতে নির্মাণ করা ৪৪টি জলকপাট, আর হাজার কোটি টাকা ব্যয়ে বসানো ৭টি পাম্পিং স্টেশন থাকা সত্ত্বেও কেন হলো এমন দশা? গেলো দুই বছরে চলেছে কি ‘ড্রেন-ক্লিন প্রকল্প’? বর্ষা মোকাবিলায় কী পরিকল্পনাই-বা ছিলো নয়া নগর কর্তাদের?

অকেজো কোটি টাকার স্লুইস গেট; পুরনো পদ্ধতিতেই সেচ কাজ করছে কৃষক
বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে নির্মিত কোটি টাকার স্লুইস গেট কোনো কাজে আসছে না কৃষকের। এটি থাকার পরও পুরনো পদ্ধতির বাঁধ দিয়ে জমিতে সেচ কাজ করছে কৃষকরা। আর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে স্লুইস গেট। এতে সরকারি অর্থের অপচয় করা হয়েছে বলে ক্ষোভ স্থানীয়দের।

ঢাকাকে বিভক্ত করা নড়াই নদী আজ মৃতপ্রায়
রাজধানী ঢাকাকে মাঝখান থেকে ভাগ করেছে যে নদী তার নাম নড়াই। তবে বর্জ্য মিশে এই নদীর জল আজ বিষাক্ত। দেখা মেলা না মাছের। হাতিরঝিলে স্লুইস গেট বসানোর কারণে নড়াই নদী দিয়ে কারওয়ান বাজারের সঙ্গে রূপগঞ্জের মানুষের যে ব্যবসা বাণিজ্য হতো সেটিও এখন বন্ধ। ফলে দিন দিন কমছে এই পথের অর্থনৈতিক অবদান।