
চাঁদপুরে ব্যবসায়ী অমর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জুয়েলারি ব্যবসায়ী অমর সরকার হত্যা মামলায় দুই আসামিকে সাজা দিয়েছেন আদালত। এদের মধ্যে আসামি হৃদয় সূত্রধরকে মৃত্যুদণ্ড এবং জয় বিশ্বাস অনিককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে জয় বিশ্বাস অনিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের এ আদেশ দেন।

সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা ডন গ্রেপ্তার
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার, ৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া অন্য একটি ধারায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

কাউন্সিলর একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
২০১৮ সালে কক্সবাজারে পৌর কাউন্সিলর একরামুল হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ (রোববার, ২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পক্ষে ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগপত্র দাখিল করা হয়।

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ আগস্ট
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৮ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা। আজ (শনিবার, ২৫ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় দুই জনকে খালাস দেয়া হয়।

জিয়াউর রহমান হত্যা মামলা: গ্রেপ্তার মোজাফফরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে শুনানি আজ
৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) ট্রাইব্যুনালের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি আব্দুল্লাহ শিকদার গ্রেপ্তার
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি আব্দুল্লাহ শিকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ (শনিবার, ১১ জুলাই) সকালে র্যাব-৪ এর দাপ্তরিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি রায়।

নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে গণপিটুনি
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারি এলাকায় ডিস ব্যবসায়ী নাসির উদ্দিন (৬০) হত্যা মামলার প্রধান আসামি শরিফকে আদালতে হাজির করার সময় গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ। আজ (শনিবার, ২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. সবিবুর রহমান (৪৬) ও ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)।

হাদি হত্যা মামলায় এনআইএ তদন্তের সময়সীমা বাড়ালো দিল্লির আদালত
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষ করতে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) অতিরিক্ত ৪৫ দিন সময় দিয়েছে দিল্লির বিশেষ আদালত।