
অন্যায় করলে বাবা–ছেলে কেউই ছাড় পাবে না: হাবিবুল ইসলাম হাবিব
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যদি কেউ অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয়, সে যদি আমার বাপ কিংবা ছেলে হয়ে থাকে তাহলে তাদেরও ছাড় দেয়া হবে না। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) বিকালে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় তিনি এসব কথা বলেন।

সুপরিকল্পিতভাবে তালাবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করবো: হাবিবুল ইসলাম
বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তালার মানুষের সব থেকে বড় সমস্যা হলো জলবদ্ধতা , সাতক্ষীরা জেলার মধ্যে কৃষি প্রধান তালা উপজেলা। সেজন্য আমি কথা দিচ্ছি, আমি নির্বাচিত হতে পারলে, তালা উপজেলাবাসীকে সুপরিকল্পিতভাবে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করবো।

কলারোয়ায় বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) বিকেলে সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেরালকাতা ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

জীবন দিয়ে হলেও হিন্দুদের পাশে থাকার ঘোষণা বিএনপি নেতার
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, জীবন দিয়ে হলেও হিন্দুদের পাশে থাকবে। তিনি বলেন, 'কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হবে আর আমি বসে থাকব, এমন হাবিবের জন্ম হয়নি। আমার যদি মৃত্যুও হয়, তালার মাটিতে আমাকে কবর দেবেন।'