হাভিয়ের মিলে
ফকল্যান্ডে তেল উত্তোলনের বন্ধে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি, জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা মিলের

ফকল্যান্ডে তেল উত্তোলনের বন্ধে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি, জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা মিলের

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে বিদেশি প্রতিষ্ঠানের তেল উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। এ কার্যক্রমে যুক্ত কোম্পানিগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে কংগ্রেসে একটি নতুন বিল উত্থাপনের ঘোষণা দিয়েছেন তিনি। দীর্ঘদিনের এই ভূখণ্ডগত বিরোধে মিলের এমন কড়া পদক্ষেপ দেশটির সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক সমর্থন পেয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।