হাম সংক্রমণ এড়াতে ঈদ যাত্রায় শিশুদের নিয়ে সতর্কভাবে চলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
হাম সংক্রমণ এড়াতে ঈদের সময়ে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (শনিবার, ২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রেড ক্রস ও রেড ক্রিসেন্টের দেওয়া যন্ত্রপাতি ও স্যালাইন গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।