
হিমালয়ে বিপর্যয়ে নেপালে প্রাণহানি বেড়ে ৫৭৯; নিখোঁজ প্রায় ২ হাজার
নেপালে গত বুধবার হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯ জনে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৯২৪ জন। উদ্ধারকাজে ইতিমধ্যে ১৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং প্রায় ৪ হাজার মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)। এদিকে ধসের ফলে সৃষ্ট নতুন একটি হ্রদ এবং কাছাকাছি আরও দুটি হিমবাহে ফাটল ধরা পড়ায় বড় ধরনের নতুন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হিমালয়ে ভূমিধসে ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, জরুরি সহায়তার আহ্বান রেড ক্রসের
হিমালয়ে সাম্প্রতিক ভূমিধসে অন্তত ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)। একই সঙ্গে সংস্থাটি সেখানে নতুন করে আরও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।