ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা
নেই নতুন কোনো কর
নতুন করে কোনো প্রকার করারোপ ছাড়াই ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার, ৬ জুলাই) নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে দুপুরে সভায় এ বাজেট ঘোষণা করা হয়।