পাবনায় চাঁদাবাজির অভিযোগে এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতাকে শোকজ!
পহেলা বৈশাখি উৎসব উপলক্ষে বসা কলেজ মাঠে বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদল নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ প্রেক্ষিতে এরইমধ্যে তাকে শোকজ নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।