
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের জীবনাবসান
টেলিভিশনে ২৪ ঘণ্টার সংবাদ প্রচারের ধারা চালু করে বিশ্বজুড়ে বিপ্লব ঘটিয়েছিলেন টেড টার্নার। ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) নামের সেই মার্কিন সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা টেড টার্নার ৮৭ বছর বয়সে মারা গেছেন। সিএনএন কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রয়টার্স, এপিসহ কয়েকটি গণমাধ্যম পেয়েছে পুলিৎজার
২০২৬ সালের পুলিৎজার পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। ‘ন্যাশনাল রিপোর্টিং’ বিভাগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রমের ওপর প্রতিবেদন করে এ পুরস্কার পেয়েছে বার্তা সংস্থাটি। সেই সঙ্গে ‘বিট রিপোর্টিং’ বিভাগেও এ বছরের পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স।

গাজার ছবি তুলে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি আলোকচিত্রী
ফিলিস্তিনি আলোকচিত্রী সাহের আলগোরা এ বছরের পুলিৎজার পুরষ্কার জিতেছেন। গাজার মানবিক সংকটের ছবি তুলে ‘ব্রেকিং নিউজ’ বিভাগে তিনি এ সম্মানজনক পুরস্কারটি জিতে নিয়েছেন। আজ (মঙ্গলবার, ৫ মে) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটিওয়ার্ল্ড। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রদায়ক হিসেবে কাজ করেন সাহের আলগোরা।

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের তুলনায় এগিয়ে বাংলাদেশ
বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম বা সংবাদপত্রের স্বাধীনতা গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি চলতি বছরের গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রতিবেদন প্রকাশ করেছে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ (আরএসএফ)। তবে আশার খবর হচ্ছে এ সূচকে এশিয়ার মধ্যে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে ‘স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, অপতথ্য : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৩ মে) দুপুর ২টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে (জেইউএম) সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ।

সাতক্ষীরায় বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে অবস্থান কর্মসূচি
‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এ প্রতিপাদ্যে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। আজ (রোববার, ৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে সাতক্ষীরা সাংবাদিক সমিতি আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা মুখে এবং চোখে কালো কাপড় বেঁধে এসব দাবি জানান।

১৬ বছর পর সম্প্রচারে ফিরলো ‘চ্যানেল ওয়ান’
দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরলো বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে আবারও সম্প্রচারে ফিরলো ১৬ বছর আগে একই দিনে একই সময়ে বন্ধ হয়ে যাওয়া এ টেলিভিশন চ্যানেলটি।

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদার, যিনি কামাল উদ্দিন সবুজ নামে পরিচিত। তিনি বর্তমানে দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর মুখপাত্র নিযুক্ত হওয়ায় সালেহ শিবলীকে ডিআরইউয়ের অভিনন্দন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিআরইউ।

নিউ মিডিয়াতে বাংলাদেশ এখনো ‘ওইভাবে’ জড়িত হতে পারেনি— এখন টিভিকে তথ্য প্রতিমন্ত্রী
দুনিয়াজুড়ে ডিজিটাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মের জয়জয়কার। সে তুলনায় বাংলাদেশ কতটুকু পথ পেরিয়েছে? হাতের মুঠোয় থাকা স্মার্টফোনেই এখন মিলছে তাৎক্ষণিক খবর ও বিনোদন। এতে সমানতালে কি এগোতে পারছে টেলিভিশন মিডিয়া? এ প্রেক্ষাপটে সনাতন ধারার টেলিভিশন মাধ্যমের ভবিষ্যৎ এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এখন টেলিভিশনের এই আয়োজনের নাম ‘উত্তরসূরি’। আলাপচারিতায় সঙ্গ দিয়েছেন প্রতিষ্ঠানের এডিটরিয়াল হেড ও জ্যেষ্ঠ সাংবাদিক তুষার আবদুল্লাহ।