গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফাইল ছবি
ভর্তি পরীক্ষার ফাইল ছবি | ছবি: সংগৃহীত
0

সারা দেশে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলেছে দুপুর ১২টা পর্যন্ত।

উল্লেখ্য, জিএসটি ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ (মানবিক) ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ৯৩ হাজার ১০২ জন।

আরও পড়ুন:

এর আগে, গত শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএইচ