
বাজারে বাড়তি নিত্যপণ্যের দাম; ইলিশের দামে কিছুটা স্বস্তি!
সপ্তাহ ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে সবজি, ডিম, তেল ও ময়দাসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। তবে কিছুটা উল্টাচিত্র দেখা গেছে ইলিশের বাজারে। মৌসুমের শেষ সময়ে সরবরাহ কিছুটা বাড়ায় ইলিশের দাম কিছুটা কমেছে।

কুষ্টিয়ায় বেড়েছে সব ধরনের সবজির দাম
কুষ্টিয়ার বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে অধিকাংশ সবজির দাম। অন্যান্য সবজিও বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

ছুটির দিনেও স্বস্তি নেই বাজারে; চড়া মাছ-মাংস-ডিমের দাম
ছুটির দিনেও স্বস্তি নেই বাজারে। সপ্তাহ ঘুরতেই বাড়ছে মাছ-মাংস ও ডিমের দাম। প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। পাল্লা দিয়ে বাড়ছে বয়লার মুরগি ও ডিমের দামও। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির বাজার, অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে দাম।

সবজির দাম কমলেও চড়া মাছ-ডিম; গ্যাস সংকটে কাটছাঁট বাজার তালিকায়
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও চড়া রয়েছে মাছ ও ডিমের বাজার। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সেই তুলনায় বিক্রি বেশ কম। ক্রেতারা বলছেন, তীব্র গ্যাস সংকটের কারণে বাধ্য হয়েই তারা বাজার তালিকায় কাটছাঁট করছেন।

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ, কমেনি মাংসের দামও
রাজধানীর বাইরে সরবরাহ কিছুটা বাড়লেও নাগালের বাইরে ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে। একই চিত্র চট্টগ্রামেও। এদিকে ময়মনসিংহে মাছের পাশাপাশি বেড়েছে গরুর মাংসের দাম। তবে চাঁপাইনবাবগঞ্জে কমেছে সবজির দাম।

প্রায় ‘সব বাড়তির’ মাঝেও রাজধানীর সবজিবাজারে কিছুটা স্বস্তি
সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। যদিও বেড়েছে আলু-পেঁয়াজের দর। আর এখনও নাগালে আসেনি ইলিশের দর, চড়া অন্যান্য মাছের দরও। এক্ষেত্রে সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের। তবে কিছুটা স্বস্তি আছে মুরগির বাজারে। যদিও বেড়েছে চিনি, আটা ময়দার মত প্রয়োজনীয় পণ্যের দাম।

সবজির দামে ভিন্ন চিত্র; স্বস্তি নেই মাছ-ডিমের বাজারেও
সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচাবাজারে মিলছে ভিন্ন চিত্র। কোথাও সরবরাহ সংকট আর পরিবহন খরচে চড়া সবজির দাম, আবার কোথাও সরবরাহ বাড়ায় কমেছে দাম। মাছ ও ডিমের বাজারেও স্বস্তি নেই।

পাইকারি বাজারে সবজির দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে
সবজির সরবরাহ বাড়ায় পাইকারি বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও খুচরা বাজারে তার পুরো প্রভাব নেই। আড়ত থেকে বাজারে আসতেই দ্বিগুণের কাছাকাছি দামে বিক্রি হচ্ছে অনেক সবজি। এর মধ্যেই বাড়ছে মাছ ও মুরগির দাম। ফলে একদিকে পণ্যের দামের অস্বাভাবিক ব্যবধান, অন্যদিকে বাজার নিয়ন্ত্রণের ঘাটতি দুই সংকটেই ভুগছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীতে মাছের দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা
রাজধানীতে চড়া মাছের বাজার। কেজিতে মাছের দাম বেড়েছে ২০-৩০ টাকা করে। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মাছের বাজারের এ ঊর্ধ্বগতির চিত্র।

রাজধানীতে সবজির দাম কমলেও বাড়তি ডিম-মুরগি ও মাছের বাজার
কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর কাঁচাবাজারে। গত সপ্তাহের চেয়ে বেগুন, পটল, ঢ্যাঁড়শ, করলাসহ প্রায় প্রতিটি সবজির দাম কমেছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা করে। তবে কাঁচা মরিচের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাহিরে। এদিকে, পরিবহন খরচ বাড়ার অজুহাতে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বাড়তি বয়লার মুরগী ও মাছের বাজার।