আবহাওয়া খবরে পড়ুন আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট সম্পর্কিত খবর। কেমন থাকবে আজকের ও আগামীকালের আবহাওয়া। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকাসহ সারাদেশের বিভাগীয় শহর ও বিভিন্ন জেলার আবহাওয়ার আজকের খবর (Weather Update)। থাকছে সামুদ্রিক বিপদ সংকেত, ঘূর্ণিঝড়, বৈশাখী ঝড়, নিম্নচাপ ও বৃষ্টি সম্পর্কিত খবর।

রাত ১টার মধ্যে যেসব জেলায় দমকা হাওয়াসহ কালবৈশাখি ও বজ্রবৃষ্টির আভাস
বর্ষাকালে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর এলাকাগুলোতে হঠাৎ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টার মধ্যে দেশের ৮টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে (Weather forecast for rain, thunderstorm and gusty wind in 8 regions by 1am)।

দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ (বুধবার, ২২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জনানো হয়েছে।

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর ওপর দিয়ে ক্ষিপ্র গতিতে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department)। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার (Storm and thunderstorm warning in 6 districts by evening) বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি (rain and thunderstorm updates) হতে পারে।

সারা দেশে সক্রিয় মৌসুমি বায়ু; আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
সারা দেশেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারী এবং কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে।

দেশের অধিকাংশ এলাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরমধ্যে আবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

রাত ১টার মধ্যে দেশের ৮ অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ গভীর রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাস ও আগামী ৫ দিনের সিনপটিক অবস্থা নিচে বিস্তারিত তুলে ধরা হলো (Weather Update: Storm warning in 8 regions of Bangladesh by 1 AM tonight)।

রাজধানীতে গরমের দাপট; দিনের শেষে বৃষ্টির সম্ভাবনা
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বিরাজ করছে। তবে দিনের শেষভাগে ঢাকাসহ অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা
রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট
চলতি সপ্তাহের শেষ দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৮ জুলাই) থেকে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতি অন্তত আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

রাতের মধ্যে দেশের যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দেশের অভ্যন্তরীণ নদীবন্দর এবং সমুদ্র উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) রাতের মধ্যে চট্টগ্রামসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত বয়ে যেতে পারে। একই সাথে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে (Storm and heavy rain alert in Chittagong and 7 other districts tonight: River and seaport warning signal updates)।

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ; চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকালে এটি তৈরি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর
আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে উত্তরাঞ্চলের রাজশাহী রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।