গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আগুনের ছবি
আগুনের ছবি | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের কাশিমপুরে একটি কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আজ (শনিবার, ২৪ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এসএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!