
খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরিতে উদ্যোগ নিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষায় শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষার পরিবর্তে খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

গঙ্গা চুক্তি নিয়ে জাতিসংঘে জোরালো বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী
গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ও অধিকার রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে জোরালো বক্তব্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, আগামী মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে গঙ্গা পানি চুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে।

তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্কের মর্যাদা বজায় রেখে সমঅধিকারের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

কনেপক্ষ বলছে— ‘আস্ত খাসি’ না দেয়ায় ভেঙেছে বিয়ে; বরপক্ষের দাবি ‘ইস্যু কাবিনের টাকা’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়েতে বরের সাজানো খাবারের থালায় ‘আস্ত খাসি’ না দেয়াকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে বরপক্ষের দাবি— খাসি নয়, পূর্বনির্ধারিত কাবিনের টাকার চেয়ে ১০ গুণ বেশি দাবি করায় বিয়ে না করেই ফিরে আসতে হয়েছে বরকে।

এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ: ইউজিসি সদস্য মামুন
দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে তরুণদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।

কারাগারে অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না: কারা মহাপরিদর্শক
দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। বর্তমানে ৪৫ হাজার বন্দির ধারণক্ষমতার বিপরীতে কারাগারগুলোতে প্রায় ৯৮ হাজার বন্দি রয়েছেন। অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ
আগামী ২০ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সহায়ক কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদসহ ২০ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণের আবেদন খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল
বাংলাদেশের অতিরিক্ত জ্বালানির চাহিদা পূরণের আবেদন খতিয়ে দেখছে ভারত। আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা এ জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট: জামায়াত
গত ছয় মাসে কয়েকটি মৌলিক ও জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী।