উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বান্দরবান জেলার ১২টি জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি উৎসব প্রাঙ্গণে আয়োজন করা হয় পিঠা তৈরির উৎসব, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল ইসলাম, জেলা প্রশাসক নাজনীন সুলতানা এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
বর্ণিল ফানুস, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হওয়া এ উৎসবে ধর্মীয় আবহের পাশাপাশি পাহাড়ের বহুজাতিক সংস্কৃতি ও সম্প্রীতির চিত্র ফুটে ওঠে।
