প্রিজাইডিং অফিসার আমজাদ হোসেন জানান, দুর্বৃত্তরা কেন্দ্রে গিয়ে তিনটি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে। এসময় তারা ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, তবে কর্মকর্তাদের তৎপরতায় তা ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয় এবং সেগুলো বাতিল ঘোষণা করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
যারা ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে তাদের পরিচয় জানা যায়নি উল্লেখ করে প্রিজাইডিং অফিসার বলেন, ‘আমরা বাইরে থেকে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। যারা ব্যালট নিতে এসেছিল তাদের কাউকে চিনতে পারিনি।’
আরও পড়ুন:
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দুপুর ১টা ৩০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত ছিল।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সিল মারা ব্যালটগুলো নষ্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।





