
তেঁতুলিয়া নদীর ভাঙন ঠেকাতে ৭৩৯ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন
বরিশালের মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে রক্ষায় ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) বিকেল সারে পাঁচটায় এর উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

ভরা মৌসুমেও ইলিশের আকাল; মণপ্রতি দাম ছাড়ালো লাখ টাকা
বরিশালের নদ-নদী ও মোকামে ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম আকাশচুম্বী। মণপ্রতি ইলিশের দর লাখ টাকা ছাড়িয়েছে। ক্রেতারা বলছেন, নাগালের বাইরে ইলিশের দাম। আর বিক্রেতাদের দাবি, সরবরাহ কম তাই বেশি দামেই বিক্রি হচ্ছে ইলিশ। উৎপাদন কমার পেছনে নদীতে ডুবোচর, নাব্যতা হ্রাসকে কারণ বলে মনে করছেন কর্মকর্তারা।

বরিশালে বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম
বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ডিসেম্বরে খেলা শুরু হবে বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্স কমিটির সভাপতি শানিয়ান তানিম। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বরিশাল বান্দ রোড জীবনানন্দ দাশ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ববিতে র্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র্যাগিংয়ের অভিযোগে ৪ বিভাগের ৪৮ শিক্ষার্থীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বরিশালের সড়কে রিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনা
বরিশালে আগের যেকোনো সময়ের চেয়ে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারিচালিত রিকশা এবং হলুদ অটোরিকশা। যার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত ৬ মাসে এসব যানবাহন দুর্ঘটনায় নগরীতে প্রাণ গেছে তিন জনের। দুর্ঘটনার আতঙ্ক নিয়ে রাস্তায় চলাচল করছে নগরবাসী। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সুশীল সমাজ। এদিকে পুলিশ ও সিটি করপোরেশন বলছে, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে তারা কাজ করছেন।

চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল বরিশালের স্বাস্থ্যখাত
বেহাল বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত। ধুঁকছে পর্যাপ্ত চিকিৎসক, জনবল, ওষুধসহ নানা সংকটে। দিন দিন বাড়ছে এই অঞ্চলের মানুষের ভোগান্তি। দীর্ঘদিনের এই সংকট দূর করে বরিশালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার দাবি বরিশালবাসীর। সংকট নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকরা।

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বরিশালে সমকালের কার্যালয় থেকে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশাল নগরীতে দৈনিক সমকাল সংবাদপত্রের কার্যালয় থেকে সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর প্যারারা রোডে ওই অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভোলায় মোটরসাইকেল চুরি: নদীপথে পালানোর সময় বরিশালে গ্রেপ্তার ২
ভোলার বোরহানউদ্দীন থেকে একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল চুরি করে নদীপথে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দু’জনকে গ্রেপ্তার করেছে বরিশাল বন্দর থানা পুলিশ। মোটরসাইকেল চুরির পর ভুক্তভোগীর বড়ভাই ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল করে পুলিশকে এ বিষয়ে জানালে পুলিশ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চালায়।

নিরাপদ পানির প্রাপ্যতা বাড়াতে বাংলাদেশ-নেদারল্যান্ডস সহযোগিতার আহ্বান
ডাচ রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল বলেছেন, নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সারা দেশের মানুষ, বিশেষ করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীর জন্য নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে। গতকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বরিশালে ম্যাক্স ফাউন্ডেশনের ‘বিল্ডিং ওয়াটার বিজনেস’ কর্মসূচি পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বরিশালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে শিক্ষক আহত
বরিশালের উজিরপুরে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষক আহত হয়েছেন। গতকাল (সোমবার, ১০ আগস্ট) বিকেল ৪টার দিকে উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।