জেলা: ভোলা
ভবন আছে, হোস্টেল আছে—নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম

ভবন আছে, হোস্টেল আছে—নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম

৩০ কোটি টাকারও বেশি ব্যয়ে ভোলায় গড়ে তোলা হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)। আধুনিক অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেলসহ রয়েছে প্রয়োজনীয় অবকাঠামো। কিন্তু নির্মাণ শেষ হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি অ্যাকাডেমিক কার্যক্রম। জনবল সংকটে পড়ে থাকা এই প্রতিষ্ঠান নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

ফ্রিল্যান্সিং-এআই প্রশিক্ষণে দক্ষ যুবসমাজ গড়ার উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফ্রিল্যান্সিং-এআই প্রশিক্ষণে দক্ষ যুবসমাজ গড়ার উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের তরুণদের মেধা, প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘তরুণদের মাদক ও সংঘাত থেকে দূরে রেখে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি সুস্থ ও মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যেও কাজ চলছে।’

সংস্কারে ঐকমত্য হলে আগামী অধিবেশনেই সংবিধান সংশোধন: স্পিকার

সংস্কারে ঐকমত্য হলে আগামী অধিবেশনেই সংবিধান সংশোধন: স্পিকার

জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকার ও বিরোধীদল এ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনই প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হবে।

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাত আটক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাত আটক

ভোলার দৌলতখান উপজেলার চরনিয়ামতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত নৌকাসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে: সারজিস আলম

বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে: সারজিস আলম

বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। দলটি ক্ষমতার অপব্যবহার করছে বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব মন্তব্য করেন।

ভোলার যোগাযোগে নতুন রুট; ঘুচবে কি দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ?

ভোলার যোগাযোগে নতুন রুট; ঘুচবে কি দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ?

দ্বীপজেলা ভোলার মানুষের বরিশাল যেতে নদী পার হতে ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। বছরের পর বছর ধরে চলছে ভোলা-বরিশাল সেতুর দাবি। দীর্ঘ অপেক্ষার পর এবার ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন রুটে মহাসড়ক নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। এই ঘোষণায় আশার আলো দেখছেন দ্বীপবাসী। তবে প্রশ্ন—এই সড়ক কি ঘোচাবে ভোলাবাসীর দীর্ঘদিনের যোগাযোগের দুঃখ? না কি প্রয়োজন সরাসরি ভোলা-বরিশাল সেতু?

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমানের উন্নয়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘কোনো নীতিমালা করে মানুষকে নৈতিকভাবে ভালো করা যায় না। নীতিমালার মাধ্যমে হয়তো সাংবাদিকতাকে আইনের আওতায় আনা সম্ভব, কিন্তু সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনের জন্য প্রয়োজন নৈতিক শিক্ষা।’

আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী

আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভোলায় নৌকাডুবি: বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড

ভোলায় নৌকাডুবি: বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। পরে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়।

ভোলা থেকে মাদক ছড়াচ্ছে সারা দেশে, নেপথ্যে কারা?

ভোলা থেকে মাদক ছড়াচ্ছে সারা দেশে, নেপথ্যে কারা?

তিন দিকে নদী আর একদিকে সাগরঘেরা দ্বীপজেলা ভোলা। এই ভৌগোলিক সুবিধাই এখন কাজে লাগছে মাদক কারবারিদের। অভিযোগ রয়েছে, সমুদ্র ও নৌপথে ভোলায় ঢুকছে ইয়াবাসহ বিভিন্ন মাদকের বড় চালান। এরপর ভোলাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে এসব মাদক ছড়িয়ে পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানে বাহক ও খুচরা কারবারিরা ধরা পড়লেও নেপথ্যের গডফাদাররা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।