জেলা: চাঁপাইনবাবগঞ্জ
নাচোলে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত

নাচোলে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (টিমন) (৩৫) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ভোট কম পাওয়া এলাকাতেই বেশি উন্নয়ন করবে বিএনপি: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ভোট কম পাওয়া এলাকাতেই বেশি উন্নয়ন করবে বিএনপি: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

বিএনপি যেসব এলাকায় কম ভোট পেয়েছে, সেসব এলাকাকেই বিশেষ উন্নয়নের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ।

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯ মাস পর কাঁচামরিচ আমদানি শুরু

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯ মাস পর কাঁচামরিচ আমদানি শুরু

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৯ মাস পর কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আজ (সোমবার, ৩ আগস্ট) দুপুরে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই দুটি ট্রাক স্থলবন্দরের পানামা পোর্টে প্রবেশ করে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে আত্মনির্ভরশীল করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ৫৯ বিজিবি। এ লক্ষ্যে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’।

চাঁপাইনবাবগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৬

চাঁপাইনবাবগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আজ (রোববার, ২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মুনসুর বিলে এ ঘটনা ঘটে।

টিসিবির গোডাউনে আগুন; নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

টিসিবির গোডাউনে আগুন; নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির এক ডিলারের গুদামে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার, ২২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হাটবাকইল এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙন কবলিত মানুষের দোরগোড়ায় বিজিবির চিকিৎসাসেবা

ভাঙন কবলিত মানুষের দোরগোড়ায় বিজিবির চিকিৎসাসেবা

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী তীরবর্তী প্রত্যন্ত সীমান্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) সকালে সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাসিন্দাদের জন্য এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসক সংকটে নাজুক চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবা

চিকিৎসক সংকটে নাজুক চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবা

চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল। দীর্ঘদিনের চিকিৎসক সংকটের মধ্যেই সম্প্রতি একসঙ্গে সাতজন চিকিৎসক বদলি হওয়ায় আরও নাজুক হয়ে পড়েছে হাসপাতালের স্বাস্থ্যসেবা। অনুমোদিত ৮৫টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩৮ জন চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেক রোগীকেই অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে। শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য জানানো হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষর।

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত, চালক আটক

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ (বুধবার, ৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শের মোহাম্মদের বাড়ি উপজেলার চরধরমপুর গ্রামে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

বসত বাড়িতে হেরোইনের প্যাকেটজাত; একই পরিবারের চারজনকে গ্রেপ্তার

বসত বাড়িতে হেরোইনের প্যাকেটজাত; একই পরিবারের চারজনকে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ৫ জুলাই) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি সিএনবি ঘাটে মো. সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান চরবাগডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।