
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক এবং পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) ভোর থেকে জেলার সব রুটে বাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক
হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগে আগামীকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকাল থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা। ধর্মঘট চলাকালে হবিগঞ্জের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলে জানানো হয়।

বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫
হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষ অপর পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হবিগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রীও গুরুতর আহত হন।

অর্ধশত কোটি টাকা খরচ; বছর ঘুরতেই ভাঙনের আতঙ্কে খোয়াইপাড়ের মানুষ
প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হচ্ছে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে। কিন্তু বর্ষা এলেই সেই বাঁধে দেখা দেয় ভাঙন। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও সড়ক। আতঙ্কে নির্ঘুম রাত কাটে নদীতীরের মানুষের। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, গত অর্থবছরেই নদীর বাঁধ উন্নয়নে খরচ হয়েছে অর্ধশত কোটি টাকার বেশি। স্থানীয়দের প্রশ্ন, এত টাকা খরচের পরও কেন স্বস্তি ফিরছে না জনমনে?

বাহুবলে বনদস্যুদের হামলা রুখতে বনপ্রহরীদের গুলি, কাঠসহ সিএনজি জব্দ
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট থেকে কাঠ পাচারের সময় বনদস্যুদের হামলা রুখতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন বনপ্রহরীরা। পরে ঘটনাস্থল থেকে ছয় টুকরো আকাশমণি কাঠ ও কাঠপাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বন বিভাগ।

হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে সিএনজিসহ নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের বাহুবল বাজার থেকে সিএনজিসহ নিখোঁজ হওয়ার দুই দিন পর তুহিন মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সকালে পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকার একটি নির্জন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার সিএনজিটি উদ্ধার করা সম্ভব হয়নি।

হবিগঞ্জের ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৭০
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি নিহত: বিজিবি
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের ছররা গুলিতে সোহাগ মিয়া (১৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। বিজিবির দাবি, চোরাচালান করা গরু আনতে গিয়ে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বিরোধ ও হাতাহাতির একপর্যায়ে এ ঘটনা ঘটে।